গ্রিসে দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত এবং ৮৫ জন আহত হয়েছে। গ্রিসের উত্তরাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রীয় ব্রডকাস্টার ইআরটি জানিয়েছে। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।
- সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের
- * * * *
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
- * * * *
- গ্রাহকদের পছন্দের শীর্ষে কম দামি গাড়ি মারুতি সুজুকি
- * * * *
- বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
- * * * *
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের নিবন্ধন শুরু আজ
- * * * *
২
প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, এবার বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।
ইলিশের পোনা ও জাটকা সংরক্ষণে আজ মধ্যরাত থেকে দু’মাস চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ছয়টি অভয়াশ্রমে সবধরনের মাছ ধরা নিষেধ। প্রতি বছরের ন্যায় এবারও সরকার মার্চ-এপ্রিল দু’মাস অভয়াশ্রমগুলোতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
২০১৮ সালে আর্জেন্টিনা দলের দায়িত্ব দেওয়া হয়েছিল লিওনেল স্কালোনিকে। প্রথম ৬ মাস অবশ্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করেন তিনি। এরপর স্থায়ীভাবে তাকে নিয়োগ দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ভঙ্গুর অবস্থায় থাকা সেই দলটিকে রীতিমত অপ্রতিরোধ্য বানিয়ে ফেলেন তিনি।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই ভাইকে হত্যার জেরে বিক্ষুদ্ধ স্বজন ও এলাকাবাসী রাত সাড়ে ৯টার দিকে হত্যার সাথে জড়িতদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে করে তাদের দুটি বসত ঘরসহ ১০টি ভাড়া দেয়া কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
চোরাচালানের অভিযোগে চট্টগ্রামের কাজিরদেউরীস্থ এসএ পরিবহন প্রাঙ্গণ হতে ৫১ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৮ দশমিক ৬ টন নিট ফেব্রিক্স (গার্মেন্টসের কাপড়) আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীদের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে।
চট্টগ্রাম নগরের জামালখানে দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে দুই জন হয়েছে।বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলল ৪টার দিকে নগরের জামালখানের সিকদার হোটেলের পাশের ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সংসদ সদস্য মোছলেম উদ্দিনের মৃত্যুতে চট্টগ্রামের ৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) উপনির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মাহফিলের খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ১৪টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফুলবাড়ি গজারিয়া গ্রামে।