২

২৪ ঘণ্টায় আরো বৃষ্টির আশঙ্কা

২৪ ঘণ্টায় আরো বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

দেশে বন্যায় ৪২ জনের মৃত্যু হয়েছে

দেশে বন্যায় ৪২ জনের মৃত্যু হয়েছে

বন্যায় দেশে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ২১ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। গত মাসের ১৭ তারিখ থেকে গতকাল ২১ জুন পর্যন্ত এসব মৃত্যু হয়।

আফগানিস্তানে ভূমিকম্প অন্তত ২৫০ জন নিহত

আফগানিস্তানে ভূমিকম্প অন্তত ২৫০ জন নিহত

ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে কমপক্ষে ২৫০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোরে দেশটিতে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হানে।  স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে এ খবর জানিয়েছে।

বন্যা-বজ্রপাতে সিলেটের ৬ উপজেলায় ২২ জনের প্রাণহানি

বন্যা-বজ্রপাতে সিলেটের ৬ উপজেলায় ২২ জনের প্রাণহানি

বন্যা পরিস্থিতিতে পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, বজ্রপাত ও টিলাধসে এক সপ্তাহে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে। প্রকৃতপক্ষে এই সংখ্যা আরো বেশি হতে পারে। তবে, দুই জেলায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় সব তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মালিতে ২০ জনকে গুলি করে হত্যা

মালিতে ২০ জনকে গুলি করে হত্যা

মালির উত্তরাঞ্চলের ২০ জনকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এছাড়া মাইন বিস্ফোরণে জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সন্ত্রাসীরা উত্তরাঞ্চলের গাও শহর থেকে ৩৫ কিলোমিটার দুরে আনচাওয়াদজে গ্রামে এ হত্যাকাণ্ড ঘটায়। নাম না প্রকাশ করার শর্তে শীর্ষ এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

কক্সবাজারে ১২ হাজার পরিবারের ঝুঁকিপূর্ণ বসবাস, পাহাড় ধ্বসে মৃত্যুর আশঙ্কা

কক্সবাজারে ১২ হাজার পরিবারের ঝুঁকিপূর্ণ বসবাস, পাহাড় ধ্বসে মৃত্যুর আশঙ্কা

কক্সবাজার জেলার বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে ১২ হাজারের বেশি পরিবার। কক্সবাজার ‘পাহাড় ধস প্রবণ’ জেলা হওয়ায় প্রতিবছর পাহাড় ধসের ঘটনা ঘটে। বিশেষ করে প্রতিবছর বর্ষা মৌসুমে মৃত্যুর ঘটনা বাড়ে। 

অ্যান্টিগা টেস্ট: ১১২ রানে পিছিয়ে বাংলাদেশ

অ্যান্টিগা টেস্ট: ১১২ রানে পিছিয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ১১২ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
প্রথম ইনিংসে নিজেদের করা ১০৩ রানের জবাবে  ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে আটকে দেয় বাংলাদেশ বোলাররা। এরপর   ১৬২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ২ উইকেটে ৫০ রান করেছে বাংলাদেশ। 

অতিরিক্ত গরমে ৪ দিনে হাসপাতালে বরিশালের ১২ শিক্ষার্থী

অতিরিক্ত গরমে ৪ দিনে হাসপাতালে বরিশালের ১২ শিক্ষার্থী

তীব্র গরমের কারণে গেল কয়েক দিন যাবৎ দিশেহারা দেশের কয়েকটি অঞ্চলের মানুষ। তাপদাহ  বইছে বরিশালেও। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত চার দিনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২ শিক্ষার্থী।