২

মিসরের মন্ত্রীর ছেলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ২ যুবককে হত্যার অভিযোগ

মিসরের মন্ত্রীর ছেলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ২ যুবককে হত্যার অভিযোগ

মিসরের অভিবাসন ও প্রবাসীকল্যান মন্ত্রী নাবিলা মাকরামের ছেলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে দুই যুবককে হত্যার অভিযোগ উঠেছে। দেশটির গণমাধ্যমে এই খবর প্রকাশ পেয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

খুলনা ডুমুরিয়া উপজেলায় ভ্যান ও মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসের  সংঘর্ষের ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৭/৮ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

নাইজেরিয়ায় জানুয়ারি থেকে মাঙ্কিপক্সে ২১ জন আক্রান্ত

নাইজেরিয়ায় জানুয়ারি থেকে মাঙ্কিপক্সে ২১ জন আক্রান্ত

নাইজেরিয়ায় বছরের শুরু থেকে ২১ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে।নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) জানিয়েছে, রোববার দেশের ৩৬ টি রাজ্যের মধ্যে নয়টিতে এবং প্রশাসনিক রাজধানী আবুজাতে ৬৬ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। 

সারাদেশে ৮৮২টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে ৮৮২টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীতে ১৬৭টিসহ সারাদেশে ৮৮২টি অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার রাতে অধিদপ্তরের এক হালনাগাদ তথ্যে বিষয়টি নিশ্চিত করা  হয়।

মাঙ্কিপক্স ছড়াতে পারে ২১৯টি দেশে

মাঙ্কিপক্স ছড়াতে পারে ২১৯টি দেশে

করোনা থেকে এখনো পুরোপুরি স্বস্তি মেলেনি বিশ্বের। এর মাঝেই স্বাস্থ্যকর্তাদের উদ্বেগ বাড়িয়ে বেড়েই চলেছে মাঙ্কিপক্স সংক্রমণ। স্থানীয়ভাবে যে সব দেশে এই সংক্রমণ ছড়িয়েছিল তার বাইরেও মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ার খবর আসছে।

২৬ মাস পর চালু হচ্ছে বন্ধন এক্সপ্রেস

২৬ মাস পর চালু হচ্ছে বন্ধন এক্সপ্রেস

করোনা ভাইরাসের কারণে দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চলাচল শুরু করছে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’। বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনটি রোববার (২৯ মে) কলকাতা থেকে যাত্রা করে খুলনায় আসবে। করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটির যাত্রা বন্ধ হয়ে যায়।

রাজধানীতে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

রাজধানীতে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।

বাংলাদেশ টাইগার্স দলে ডাক পেলেন ২৯ ক্রিকেটার

বাংলাদেশ টাইগার্স দলে ডাক পেলেন ২৯ ক্রিকেটার

ফিটনেস ও স্কিল ট্রেনিং ক্যাম্পের জন্য বাংলাদেশ টাইগার্স দলে  ২৯ ক্রিকেটার  ডাক পেয়েছেন। আগামীকাল (২৭ মে) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওই ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প শুরু হবে। ৫ জুলাই শেষ হবে  ক্যাম্প।