২

হোসেনি দালানে বোমা হামলা : ২ জনের কারাদণ্ড

হোসেনি দালানে বোমা হামলা : ২ জনের কারাদণ্ড

পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলার মামলায় আরমানকে ১০ বছর ও কবিরকে সাত বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৫ মার্চ) রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।গত ১ মার্চ মামলার রায় ঘোষণার জন্য এদিন ধার্য করা হয়।

২১ মার্চ শতভাগ বিদ্যুতের ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী

২১ মার্চ শতভাগ বিদ্যুতের ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ মার্চ ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে দেশে শতভাগ বিদ্যুৎ-এর ঘোষণা দিবেন। বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান

আগুনে পুড়ল সাউথ লাইন পরিবহনের ১২ বাস

আগুনে পুড়ল সাউথ লাইন পরিবহনের ১২ বাস

ফরিদপুরে রহস্যজনক আগুনে পুড়ে গেছে সাউথ লাইন পরিবহনের ১২ টি বাস। বাস গুলোর মালিক ফরিদপুরে দুই হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় গ্রেফতার দুই ভাই বরকত-রুবেল।     

কানাডার টরন্টোতে ২৬ মার্চ শুরু হবে বিমানের ফ্লাইট : বিমান প্রতিমন্ত্রী

কানাডার টরন্টোতে ২৬ মার্চ শুরু হবে বিমানের ফ্লাইট : বিমান প্রতিমন্ত্রী

নতুন নতুন আন্তর্জাতিক গন্তব্যে ডানা মেলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৬ মার্চ কানাডার টরন্টোতে বিমানের ফ্লাইট যাত্রা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী।

মুন্সিগঞ্জে ১২ মণ জাটকা জব্দ, আটক দুই

মুন্সিগঞ্জে ১২ মণ জাটকা জব্দ, আটক দুই

মুন্সিগঞ্জ সদরে পৃথক অভিযানে ১২ মণ জাটকা জব্দ করা হয়েছে । মৎস্য অফিস, উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।  এসময় জাটকা পরিবহনকারী দুই ব্যক্তিকে আটক করা হয়। 

রুশ সেনা অভিযানে ইউক্রেন ছেড়েছে ২৫ লাখ মানুষ: জাতিসংঘ

রুশ সেনা অভিযানে ইউক্রেন ছেড়েছে ২৫ লাখ মানুষ: জাতিসংঘ

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ১৫ দিনে দেশটি থেকে বিভিন্ন দেশে পালিয়ে গেছে ২৫ লাখের বেশি মানুষ। এদের মধ্যে প্রায় এক লাখ ২০ হাজার অনান্য দেশের নাগরিকও রয়েছেন।

প্রতিপক্ষের হামলায় নারীসহ ২ জন আহত

প্রতিপক্ষের হামলায় নারীসহ ২ জন আহত

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সদ্য সিজার হওয়া এক নারীসহ দু’জন গুরুতর আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামে করোনা সংক্রমণ হার ২ শতাংশের নীচে

চট্টগ্রামে করোনা সংক্রমণ হার ২ শতাংশের নীচে

চট্টগ্রামে পর পর দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসের সংক্রমণ হার ২ শতাংশের নীচে রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৩৫ জন আক্রান্ত শনাক্ত হয়। সংক্রমণ হার ১ দশমিক ৯২ শতাংশ। তবে এ সময় শহর ও গ্রামে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মানিকগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

মানিকগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল এলাকায় গণপিটুনীতে দুই ডাকাত সদস্য নিহত হয়েছে।  আজ  বৃহস্পতিবার ভোরে হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় এই ঘটনা ঘটে।