রাজশাহী বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানীসহ দুই জনকে হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
২
ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় নানি ও নাতি নিহত হয়েছেন। এ সময় নিহতদের লাশ চাপা এড়াতে গিয়ে অপর একটি বাস সেনা বাহিনীর পিক-আপকে ধাক্কা দিলে পিক-আপটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ৮ সেনাসদস্য আহত হন।
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগে রাজনৈতিক দলসহ বিভিন্নভাবে ৩২২ জনের নামের প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি৷ প্রস্তাবিত নামগুলো সোমবার প্রকাশ করা হয়েছে৷গতকাল রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোহনপুর সেতুর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছ। এ সময় দুইজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
করোনায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশের প্রায় ৬৭ শতাংশ মানুষ অসংক্রামক রোগে মারা যায়। এ নিয়ে দুঃশ্চিন্তার চেয়ে বড় কথা হচ্ছে, দেশে বর্তমানে ২০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মরক্কোতে কুয়ায় পড়ে পাঁচ বছরের শিশু রায়ানের মৃত্যুর পর সৌদি আরব কয়েক হাজার পরিত্যাক্ত কূপ ভরাট ও সুরক্ষিত করেছে। খবর এএফপি’র।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গত সোমবার রাত ৮টার দিকে আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে।
প্রবল ঠান্ডার মধ্যে খোলা আকাশে নিচে পড়েছিলেন ১২ জন। কারো গায়ে পাতলা জামা। কারো সেটুকুও নেই। পায়ে নেই জুতা। প্রবল ঠান্ডায় জমে মৃত্যু হয়েছিল ১১ জনেরই। একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি।
শেরপুরের শ্রীবরদীতে পিকনিক থেকে বাড়ি ফেরার পথে ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন। মঙ্গলবার মধ্যরাতে শ্রীবরদী উপজেলার কলাকান্দা-দিয়ারচর এলাকার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।