ঘূর্ণিঝড় জাওয়াদের কবল থেকে নিরাপদ আশ্রয় ফেরার সময় মাছ ধরার বড় ট্রলিং জাহাজের সাথে সংঘর্ষে বঙ্গোপসাগরে একটি মাছধরার ট্রলার ডুবে গেছে। কয়েক ঘণ্টা পর এক জেলেকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছেন ২০ জেলে।
২
কক্সবাজারের চকরিয়ায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় তিনটি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
৪২তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্ব ঘোষিত ৬ ও ৭ ডিসেম্বরের পরিবর্তে ৮ ও ৯ ডিসেম্বর এ স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত রবিবার অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভোলার চরফ্যাশনে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স ২৫, অপরজনের ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। এ সময় তিনটি রাম দাসহ বেশ কিছু গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীতে ৯ম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ উদ্বোধন করেছেন। এই মেলার লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সহায়তা করা এবং কোভিড-১৯ মহামারী দ্বারা ক্ষতিগ্রস্ত বাজার উন্নত করা।
আগামী ১২ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথমবার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল করবে। ফলে রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় সশস্ত্র বাহিনীর সদস্যরা ‘অগ্রসেনা’ হিসেবে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেছেন।তিনি বলেন, ‘আমি আশা করি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ’৪১-এর প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসেনা হিসেবে কাজ করে যাবেন।’
জাতিসংঘ বৃহস্পতিবার বলেছে, মহামারি অব্যাহত থাকায় ক্ষোভ এবং জলবায়ু পরিবর্তন ও সংঘাত আরো বেশী মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়ায় বিশ্বব্যাপী আকাশচুম্বি সাহায্যের প্রয়োজন মেটাতে সংস্থাটি ৪ হাজার ১শ’ কোটি ডলার সহযোগিতা চেয়েছে।
বগুড়া-ঢাকা মহাসড়কের মির্জাপুরের কৃষ্ণপুর নামক স্থানে মঙ্গরবার রাতে ট্র্রাকের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।মৃতরা হৃদয় হেমন্তের ছেলে ওষুধ কেম্পানীতে চাকরীরত সম্পদ কুমার(২০) ও মৃত জাহিদুল ইসলামের ছেলে কলেজ ছাত্র নাহিদ হোসেন(২০)।
ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকাডুবে কমপক্ষে ২৭ জন অভিবাসী মারা গেছেন।