আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক হাত বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দু’জন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়াপ্রতিনিধি:স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে শুরু হয়েছে মেয়র গোল্ডকাপ টি-২০ ক্রিকেট লীগ
জাপানের ওসাকা শহরে একটি মানসিক ক্লিনিকে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবারের এ ঘটনা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা পুলিশ খতিয়ে দেখছে বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
মাগুরার সদর উপজেলার পাজাখোলায় এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুত্বর আহতরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
কুষ্টিয়াপ্রতিনিধি: ১৯৭১ সালের ১৬ এপ্রিল থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ২২টি যুদ্ধ শেষে আজ ১১ ডিসেম্বর বৃহত্তর কুষ্টিয়া মুক্ত হয়েছিল। মুক্তিবাহিনী, ভারতীয় মিত্রবাহিনী কুষ্টিয়া শহর দখল নিতে কুষ্টিয়া শহরতলী চৌড়হাসে পৌছালে পাকিস্তান বাহিনীর এ্যাম্বুশে পড়ে। পরে ত্রিমুখী যুদ্ধে পড়ে পাকিস্তানবাহিনী পালিয়ে যায়। ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত হয়।
রাজশাহীতে ছাত্রলীগ নেতা শাহেন শাহ হত্যা মামলার রায়ে এক সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ ৯ জনের মৃত্যুদণ্ড ও ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ‘মুজিববর্ষ’ উপলক্ষে ৩০টি প্রতিষ্ঠান বা কারখানাকে ‘গ্রিন ফ্যাক্টরি এওয়াড-২০২০’ প্রদান করেছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও আর বাকি ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।