পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘২০ বছর আমার কোনো জ্বর হয়নি। দূর্গাপূজা চলার সময় বৃষ্টিতে ভিজে পূজামণ্ডপ উদ্বোধন করার কারণে ঠান্ডা লেগেছে। কাজ করতে করতে সময় কেটে যাচ্ছে। তাই আমার যখন ঠান্ডা লাগে, তখন একটু বেশিই লাগে। এখন গলা ভাঙা।’
২
রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে বাংলাদেশ। নাইম শেখ আর মুশফিকুর রহিমের জোড়া ফিফটিতে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে ১৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ শ্রেণিতে 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৩৭ লাখ ছাড়িয়েছে।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ১২ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।বুধবার কুয়ালালামপুরের অদূরে সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণস্থলে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তিনজন নারী।
ময়মনসিংহের জেলার ত্রিশালে ট্রাক চাপায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় আছেন।
কোভিড-১৯ সহায়তা হিসেবে বাংলাদেশকে আরও ২৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডির মাধ্যমে চিকিৎসা ও অক্সিজেন সরবরাহ এবং টিকা নিরাপদে সংরক্ষণ, পরিবহন ও ব্যবস্থাপনার লক্ষ্যে কোল্ড চেইন সরঞ্জামের জন্য জরুরি এ সহায়তা দিচ্ছে দেশটি।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারাম এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির চাপায় ২ জন চাতাল শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ২০৩০ সালের মধ্যে খাদ্য শস্য সংরক্ষণ সক্ষমতা ৩৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে। সম্প্রতি একনেকে ৩০টি সাইলো নির্মাণের অনুমতি পাওয়া গেছে বলেও তিনি জানান।