২

৪২তম বিসিএসের ফল প্রকাশ

৪২তম বিসিএসের ফল প্রকাশ

৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএস উত্তীর্ণ চার হাজার চিকিৎসককে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

১০ বছরের সংসারে বউ পালিয়েছে ২৫ বার!

১০ বছরের সংসারে বউ পালিয়েছে ২৫ বার!

দশ বছরের দাম্পত্য সম্পর্কে পঁচিশবার ঘরছাড়া মহিলা। প্রতিবার আলাদা আলাদা পুরুষসঙ্গীর সঙ্গে পালিয়ে যান তিনি। যদিও স্বামী তাঁর হাত ছাড়তে নারাজ। স্ত্রী ফিরে এলেই বাড়িতে ঢুকিয়ে নেবেন বলেই জানিয়েছেন।

১২ সেপ্টেম্বর খুলছে মসজিদভিত্তিক শিশু-গণশিক্ষা কেন্দ্র

১২ সেপ্টেম্বর খুলছে মসজিদভিত্তিক শিশু-গণশিক্ষা কেন্দ্র

চার শর্ত মেনে আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজের সঙ্গেই মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমও শুরু হচ্ছে। এরই মধ্যে সব বয়স্ক ও সহজ কোরআন শিক্ষা কেন্দ্র সপ্তাহে প্রতি সোম ও বুধবার খোলা রেখে ক্লাস শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশন থেকে চিঠি পাঠানো হয়েছে।

২ বছর পর সেরা দশে সাকিব

২ বছর পর সেরা দশে সাকিব

আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই বছর পর সেরা দশে জায়গা করে নিলেন সাকিব আল হাসান। বোলিং বিভাগে ৩ ধাপ এগিয়ে সেরা দশে উঠে এসেছেন তিনি। অবশ্য নিষেধাজ্ঞার কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন এই তারকা।

২৪.৪ শতাংশ মানুষ এখনও  নিরক্ষর : রাষ্ট্রপতি

২৪.৪ শতাংশ মানুষ এখনও নিরক্ষর : রাষ্ট্রপতি

জীবন-জীবিকা নির্বাহে পিছিয়ে পড়ার অন্যতম কারণ নিরক্ষরতা। এখনও দেশের ২৪.৪ শতাংশ জনগোষ্ঠী নিরক্ষর রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত

বলিভিয়ায় বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত

বলিভিয়ার মধ্যাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে অন্তত ২৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে তিন শিশু রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ খবর জানিয়েছে।

চুয়াডাঙ্গায় ডিআইজি পরিচয়ে প্রতারণা,গ্রেফতার ২

চুয়াডাঙ্গায় ডিআইজি পরিচয়ে প্রতারণা,গ্রেফতার ২

চুয়াডাঙ্গায় ডিআইজি পরিচয়ে প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তি ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানান আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির।

সালমান শাহকে হারানোর ২৫ বছর

সালমান শাহকে হারানোর ২৫ বছর

বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে বড় শূন্যতা তৈরি করে বিদায় নেন কালজয়ী এই নায়ক। আজ তাকে হারানোর ২৫ বছর।

ইভ্যালির কাছে ২০৫ কোটি টাকা পাবে মার্চেন্টরা

ইভ্যালির কাছে ২০৫ কোটি টাকা পাবে মার্চেন্টরা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কাছে পণ্য সরবরাহকারী মার্চেন্ট প্রতিষ্ঠানগুলোর পাওনা রয়েছে ২০৫ কোটি ৮৬ লাখ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের শোকজের জবাবে গত ২ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির এমডি মোহাম্মদ রাসেল তৃতীয় চিঠিতে এ তথ্য দেন।