বান্দরবান রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ফের তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। সোমবার দুপুরে উপজেলার পাইখ্যং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী নিহতদের লাশ উদ্ধার করেছে।
৩
গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (৮ মে) গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৭ মে) রাত সাড়ে ১২টায় দিকে সদর উপজেলার সোনাশুর এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘাতপূর্ণ সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে ঢাকায় পৌঁছেছেন ১৩৫ বাংলাদেশি।সোমবার (৮ মে) সকালে তাদের বহনকারী বিমানটি ঢাকার হযরত বিমানবন্দরে অবতরণ করে।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হয়েছেন। পরে সংঘবদ্ধ রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন।
চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে ৩০ মণ পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। কোস্টগার্ড সদর উপজেলার আনন্দ বাজার ও লালপুরের মেঘনায় অভিযান চালিয়ে ৩০ মণ পাঙ্গাসের মাছের পোনা জব্দ করা হয়। শনিবার সকালে যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন ও সদর উপজেলা মৎস্য বিভাগ।
রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর এলাকার কিশোরসহ চারজনকে ৩৭৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মালয়েশিয়ান পতাকাবাহী একটি জাহাজ ৭০৩টি রিকন্ডিশন গাড়ি নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। মোংলা কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মাহফুজ আহমেদ শুক্রবার সকালে জানান, গতকাল দুপুরে ‘এমভি মালায়েশিয়া’ নামক ওই জাহাজটি গাড়ি নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে। ওই দিন দিবাগত রাতে জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়েছে।
সার্বিয়ার ম্লাদেনোভাক শহরে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩ জন। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য নিশ্চিত করা হয়।
শুক্রবার সকালে রাজধানীবাসীর ঘুম ভাঙল ৪.৩ মাত্রার ভূমিকম্পের কাঁপুনিতে। আশপাশের অন্য জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
৩০ থেকে ৩৫ টাকা কেজির পেঁয়াজ ঈদের পর ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিকেজি পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বন্ধের কারণে পেঁয়াজের দাম বেড়েছে।