সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনে রয়েছে বিএনপি। দাবি আদায়ে বিএনপির পঞ্চম দফা টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথমদিনে ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে দলটি।
৩
সোহরাওয়ার্দীসহ ৩ মেডিকেল কলেজে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অন্য দুই মেডিকেলের মধ্যে রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে ৩৫ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার ১৪ নভেম্বর মনোনয়নপত্র বিক্রির শেষ দিন ছিলো।
মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে আনা ১ হাজার ২০০ কেজি (৩০ মণ) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় জমশেদ খাঁন নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপি ও সমমনা দলের ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিন নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে তিনজকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে তাদের পল্টন মডেল থানা পুলিশ আটক করে।
ব্রাহ্মণবাড়িয়া সদরে কালিসীমা গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুই হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভিন্ন সরকারি স্থাপনা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে রুশ বিমান হামলায় ৩৪ জন বিদ্রোহী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬০ জন।
নওগাঁ-৩ আসনের সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন। সোমবার দুপুরে শহরের উকিল পাড়ার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।