মিয়ানমারের নৌবাহিনী হাতে আটকের দশ ঘণ্টা পর বাংলাদেশি ৫৬ জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ তাদেরকে আটক করেছিল মিয়ানমারের নৌবাহিনী।
৬ বাংলাদেশি
মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ১২১ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আটকদের মধ্যে ৭৬ জন বাংলাদেশিও আছেন। দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা দুইদিনের যৌথ অভিযানে তাদের আটক করা হয়েছে।
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতের আসামে ১৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রদেশটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই তথ্য জানিয়েছেন।
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুটি ট্রলারসহ ছয়জন মাঝিকে অপহরণ করেছে মিয়ানমারের আরাকান আর্মি।বুধবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ।
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (JIM) সেলাঙ্গর রাজ্যের ক্লাং সেন্ট্রালে একটি বিশেষ অভিযানে চালিয়ে মানবপাচারকারী সিন্ডিকেটকে আটক করেছে। রবিবার (৩ নভেম্বর) পরিচালিত অভিযানে গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ, ইমিগ্রেশন হেডকোয়ার্টার পুত্রজায়া থেকে কর্মকর্তারা অভিযানে অংশ নেন।
লেবাননে চলমান পরিস্থিতির কারণে দেশটি থেকে আরও ৩৬ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (৩০ অক্টোবর) সৌদি এয়ারের একটি ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়। এ নিয়ে পাঁচ দফায় লেবানন থেকে দেশে ফিরেছেন ২১৬ জন।
ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দা হান্ড্রেড’-এর আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটার। যেখানে সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তামিম ইকবাল, তাওহিদ হৃদয়সহ আছেন মোট ১৬ জন।
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ছয় বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে। বন্যায় দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর দেরনায় আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল থেকে আটক ৬ বাংলাদেশিকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে চুচুড়া আদালত। গত শুক্রবার রাতে তাদের আটক করে চন্দননগর কমিশনারেটের পুলিশ। তাদের বিরুদ্ধে ভুয়া আঁধার ও প্যান কার্ডও তৈরির অভিযোগ রয়েছে।
অবশেষে আফগানিস্তান থেকে নিরাপদে ফিরলেন আটকে পড়া ছয় বাংলাদেশী। বাংলাদেশ সময় রাত ১১টা ২৬ মিনিটে দুবাই থেকে অ্যামিরাটসের ফ্লাইটে তারা ঢাকা অবতরণ করেন।