অস্ট্রেলিয়া সতর্ক করেছে যে ব্যাপক বন্যা জীবনযাত্রার ব্যয়ের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। কর্মকর্তারা বলেছেন যে আগামী ছয় মাসে ফল ও সবজির দাম ৮ শতাংশেরও বেশি বাড়বে। শনিবার অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে আরো ঝড়ের আঘাতে হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে।
- ফ্যসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করবো না: জামায়াত আমির
- * * * *
- আরএফএল গ্রুপে নিয়োগ, ঢাকায় কাজের সুযোগ
- * * * *
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদন
- * * * *
- তরুণ ফুটবলারদের নিয়ে ধৈর্য ধরতে বললেন স্কালোনি
- * * * *
- ৭ দেশের ক্বারীদের অংশগ্রহণে পিরোজপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- * * * *
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ও ঘুমধুম ইউনিয়নে শনিবার ছয় ঘণ্টা ধরে বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের অভ্যন্তরে একটানা গুলি ও মর্টার গোলাবর্ষণের মুখে স্থানীয় প্রশাসন ৩০টি পরিবারকে সরিয়ে নিয়েছে।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ রোববার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
বাংলাদেশে গত ১০ বছরে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৪ জন নিহত হয়েছেন৷ গত বছর নিহত হয়েছেন প্রতিদিন গড়ে ১৭ জন৷
কৃষ্ণ সাগরে থেকে রাশিয়ার নিক্ষেপ করা কমপক্ষে ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
বরিশালের গৌরনদীতে প্রেমের ফাঁদে ফেলে একটি ক্লিনিকের এক নারী কর্মচারীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে এক টেইলার্স শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত ওই তরুণী বাদী হয়ে অভিযুক্ত টেইলার্স শ্রমিক দিপক সরকারকে (৩৪) আসামি করে শনিবার গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আসামি দিপক সরকারকে গ্রেফতার করেছে।
চাঁদপুরে পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে গত ২৪ ঘন্টায় ৩৯ জেলেকে আটক করা হয়েছে।
এসময় ১২টি মাছ ধরার নৌকা, ১ কোটি ৩৬ লাখ মিটার কারেন্ট জাল ও ১৪২ কেজি মা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ।
চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১২৪ জনের দেহে।ফলে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১২ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩৪ হাজার ২ জন।
বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ'র হিসেবে দেশে কুড়ি ধরণের ৫৪ লাখ ৬৬ হাজার ৯৫৪টি যানবাহন চলাচল করে, যার মধ্যে মোটরসাইকেলই আছে প্রায় ৩৯ লাখ।
বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে কেউ গ্রেফতার হয়নি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ যাদেরকে গ্রেফতার করছে, নিয়মিত প্রক্রিয়ায় করছে।