বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় ট্রেন মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে নয়াদিল্লির রেলভবন থেকে ভার্চুয়ালি নতুন এই ট্রেনের যাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
- চ্যাটজিপিটিতে এলো ‘ওয়ালেট’ সুবিধা
- * * * *
- ইবিতে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী দম্পতির নামে মামলার সিদ্ধান্ত
- * * * *
- দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য মেটলাইফ ও ডিসিএফের দুটি বাংলা ব্রেইল বই
- * * * *
- ২০২৭ সালে জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশি কাজী ফাহাদ
- * * * *
- এনআরসি অ্যাকাউন্ট ও বন্ডের মাধ্যমে রিজার্ভ বাড়াতে চায় বাংলাদেশ: গভর্নর
- * * * *
জন্মগত হৃদরোগে আক্রান্ত রিজওয়ান ফিরদাউস (২) এর জীবন বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন করেছে তার দিনমজুর পিতা মনিরুল ইসলাম। তার চিকিৎসার জন্য প্রায় ৩৫ লাখ টাকার প্রয়োজোন।
রাজবাড়ী জেলার কালুখালীতে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুই জার্মানি এক হওয়ার পর এই প্রথম মুদ্রাস্ফীতি এতটা বেড়েছে৷ ডিস্ট্যাটের দেয়া তথ্য অনুযায়ী জার্মানিতে চলতি মাসে মুদ্রাস্ফীতির হার ৭.৯-এ ঠেকেছে৷
খুলনা ডুমুরিয়া উপজেলায় ভ্যান ও মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৭/৮ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দেশে করোনাভাইরাস মহামারীতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ সময় নতুন শনাক্ত হয়েছে ২৬ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, র্যাবের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে হলে মানবাধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফাতেহা পাঠ করেছেন।প্রধানমন্ত্রী ও তাঁর বোন ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সঙ্গে নিয়ে এই ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাযজ্ঞের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
অদূর ভবিষ্যতে জার্মানি ইউরোপের সবচেয়ে বড় প্রথাগত সেনাবাহিনী পেতে যাচ্ছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। পুতিনের ভ্রূকুটি অগ্রাহ্য করে ইউক্রেনে আরো অস্ত্র সরবরাহের অঙ্গীকার করেছেন তিনি।
রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। এ ছাড়াও আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।