‍

অনি‌র্দিষ্টকা‌লের জন্য লঞ্চ চলাচল বন্ধ, ফিরে যাচ্ছেন যাত্রীরা

অনি‌র্দিষ্টকা‌লের জন্য লঞ্চ চলাচল বন্ধ, ফিরে যাচ্ছেন যাত্রীরা

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী‌তে কার্গো জাহাজের ধাক্কায়  যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় চাঁদপুর-নারায়ণগঞ্জ রু‌টে অ‌নির্দিষ্টকা‌লের জন্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলা‌দেশ অভ্যন্তরীণ নৌপ‌রিবহন কর্তৃপক্ষ (‌বিআই‌ডব্লিউ‌টিএ)।

বিশ্বে দূষিত দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ

বিশ্বে দূষিত দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ

২০২১ সালে বিশ্বের সবচেয়ে কম শ্বাস-প্রশ্বাসের উপযোগী বাতাস ছিল ঢাকায়। বাংলাদেশের রাজধানী বায়ু মানের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় খারাপ শহরের তালিকায় রয়েছে।বায়ুদূষণ ও বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করা সুইস সংস্থা আইকিউ এয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দুই ছেলেসহ সাংবাদিক মানিক লাল দত্তের ইসলাম গ্রহণ

দুই ছেলেসহ সাংবাদিক মানিক লাল দত্তের ইসলাম গ্রহণ

ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে মানিক লাল দত্ত নামের এক সাংবাদিক তার দুই ছেলেসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে।  মানিক লাল দত্ত দৈনিক জলকথা পত্রিকার বার্তা সম্পাদক ও রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার নীলফামারী জলঢাকা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছে।

কিয়েভের শপিং মলে রুশ বাহিনীর গোলা বর্ষণ

কিয়েভের শপিং মলে রুশ বাহিনীর গোলা বর্ষণ

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শপিং মলে রুশ বাহিনীর গোলা বর্ষণে অন্তত একজন প্রাণ হারিয়েছে। নগরীর মেয়র এ কথা জানান।বার্তা সংস্থা এএফপি’র একজন সাংবাদিক জানান, রোববার দিন শেষে এ গোলাবর্ষণের পর শপিং মল থেকে আগুন ও ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা গেছে।

করোনায় আরও ৩ জনের মৃত্যু

করোনায় আরও ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৭ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৮২ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৬২ জন।

সোমবার পায়রা বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সোমবার পায়রা বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীর কলাপাড়ায় এক হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে। পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৫ উিইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।  প্রথম ওয়ানডেতে বড় রানের পার্টনারশিপ পেলেও আজকের চিত্র একেবারে ভিন্ন। তৃতীয় ওভারে ৪ বলে ১ রান করে কটআউটের শিকার তামিম ইকবাল। তামিমের বিদায়ের সুর বাজতে না বাজতেই সাকিবের বিদায়।

করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু করছে ইংল্যান্ড

করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু করছে ইংল্যান্ড

ইংল্যান্ড চলতি সপ্তাহে করোনার চতুর্থ ডোজ দেয়া শুরু করতে যাচ্ছে।রোববার ন্যাশনাল হেলথ সার্ভিস(এনএইচএস) এ ঘোষণা দেয়।করোনার সর্বশেষ এই বুস্টার ডোজ কেয়ার হোমের বাসিন্দা এবং  যাদের বয়স ৭৫ বছরের বেশি প্রথমে তাদের দেয়া হবে।
এনএইচএস বলছে, প্রায় ৫০ লাখকে এই ডোজ দেয়া হবে। এছাড়া ছয় লাখ লোককে আগামী সপ্তাহে টিকা নেয়ার বুকিং দেয়ার আহ্বান জানানো হচ্ছে।

বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে ‘অশনি’

বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে ‘অশনি’

ভারত মহাসাগরে তৈরি হওয়া লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে। এ ঘূর্ণিঝড়ের নাম ‘অশনি’। সোমবার প্রবল শক্তি নিয়ে এটি ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে।