‍

প্রশ্নফাঁসের ঘটনায় আরো ৩ জন গ্রেফতার

প্রশ্নফাঁসের ঘটনায় আরো ৩ জন গ্রেফতার

বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুষ্ঠিত পাঁচটি ব্যাংকের এক হাজার ৫১১টি অফিসার (ক্যাশ) শূন্যপদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় নতুন করে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- খোকন, সোহেল, জাহিদ। খোকন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, সোহেল ইতোমধ্যে জনতা ব্যাংক থেকে চাকরিচ্যুত। জাহিদ পরীক্ষার্থী সংগ্রহে এজেন্টের কাজ করতো।

রোহিঙ্গা সঙ্কটে ফ্রান্স বাংলাদেশের পাশে থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সঙ্কটে ফ্রান্স বাংলাদেশের পাশে থাকবে : পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধান খুঁজতে ফ্রান্স দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে থাকবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন। ফরাসি নেতাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন,‘আমরা দৃঢ়ভাবে আপনাদের (বাংলাদেশ) পাশে থাকব যাতে এই সঙ্কট স্থায়ী সমাধানের মাধ্যমে শেষ হয়।

চীন ও আমেরিকা জলবায়ু সহযোগিতা বাড়াতে একমত

চীন ও আমেরিকা জলবায়ু সহযোগিতা বাড়াতে একমত

চীন এবং যুক্তরাষ্ট্র আগামী দশকজুড়ে জলবায়ু সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলনে এমন আচমকা ঘোষণা আসে।বিশ্বে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন করা এই দুই দেশ এবারে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

নরসিংদীতে নির্বাচনী সংঘর্ষে নিহত ৩

নরসিংদীতে নির্বাচনী সংঘর্ষে নিহত ৩

নরসিংদীর রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চল বাঁশগাড়িতে ভোটকেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার ভোরে রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।এ নিয়ে নরসিংদীতে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় সাতজনের মৃত্যু হলো।

কুষ্টিয়ায় নির্বাচনী দায়িত্ব পালনরত অবস্থায় প্রিজাইডিং অফিসারের মৃত্যু

কুষ্টিয়ায় নির্বাচনী দায়িত্ব পালনরত অবস্থায় প্রিজাইডিং অফিসারের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে কেন্দ্রে থাকা অবস্থায় প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদিনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার  মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড রামনগর তিঁতুতলা কেন্দ্রে তিনি হঠাৎ অসুস্থ’ হয়ে মারা যান।

শেষ হলো ‘ওরা ৭ জন’র শুটিং

শেষ হলো ‘ওরা ৭ জন’র শুটিং

নির্মাতা খিজির হায়াত খানের নতুন ছবি ‘ওরা ৭ জন’। টানা ৫০ দিনে গত অক্টোবরে সিলেটে শুরু হওয়া এই সিনেমার দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। গত ৮ই নভেম্বর শুটিং সম্পন্ন হয়েছে।

ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের মৃত্যু

ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে কেন্দ্রে থাকা অবস্থায় প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদিনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড রামনগর তিঁতুতলা কেন্দ্রে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।

বাংলাদেশ পুলিশের প্রশংসায় জাতিসংঘ

বাংলাদেশ পুলিশের প্রশংসায় জাতিসংঘ

শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদান ও কৃতিত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রান্সিস সন্ডার্স।

ইংলিশদের কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে নিউজিল্যান্ড

ইংলিশদের কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড। ইংলিশদের ছুঁড়ে দেওয়া ১৬৭ রানের টার্গেট তাড়া করে মাঠে নেমে শুরুতে চাপে থাকলেও শেষ দশ ওভারে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কিউইরা।