একটি জাতীয় সমীক্ষায় বলা হয়েছে যে, বাংলাদেশে ৬০ বছর বা তার বেশি বয়সী প্রতি ১২ জনের মধ্যে একজন মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার ৮ শতাংশ মানুষের ডিমনেশিয়া হওয়ার প্রবণতা রয়েছে। ডিমনেশিয়া হল এমন একটি মানসিক সমস্যা, যা বয়স বাড়াল কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ফলে মানুষ সঠিক ভাবে তথ্য মনে রাখতে পারে না এবং কথা বলতে পারে না
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিক্যাল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সংকটের কারণে ৭ জন রোগী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৩০ জুন) সন্ধ্যায় ৭টার পর এই ঘটনা ঘটে। ফলে অক্সিজেনের অভাবে তারা মারা গেছেন বলে একাধিক রোগীর স্বজনের অভিযোগ।
বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯) মোকাবলা করে জীবন-জীবিকার ওপর প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ শ্লোগান সম্বলিত ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট আজ সংসদে পাস হয়েছে।
চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে আগে তাঁর দুর্নীতির অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। বুধবার (৩০ জুন) সংসদ অধিবেশনে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটের ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দেয়ার সময় আইনমন্ত্রী আনিসুল হক এ মন্তব্য করেন।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে আবারেও ৮৮ বাংলাদেশীসহ ২২৯ বিদেশী শ্রমিক গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির ক্লাংয়ের একটি কারখানায় অভিযানের সময় ২২৯ বিদেশী কর্মীদের গ্রেফতার করা হয়।
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা জাতীয় সংসদকে জানিয়েছেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ৪ নভেম্বর থেকে শান্তি সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের ফুটবলার পল পগবা যখন হেইনিকেইন ব্র্যান্ডের একটি বিয়ারের বোতল টেবিল থেকে সরিয়ে রাখেন, তখন সেটা নিয়ে বিস্তর আলোচনার সৃষ্টি হয়।
দেশে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত ৮ হাজার ৮২২ জনের নতুন রেকর্ড হয়েছে। আর আগে গত ২৮শে জুন ৮ হাজার ৩৬৪ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্যবিভাগ।
করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে ১লা জুলাই সকাল ৬টা থেকে ৭ই জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ জারি করেছে সরকার। এ সময়ে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। সকাল ১০টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে।
আগামীকাল ১ জুলাই (বৃহস্পতিবার )ব্যাংক হলিডে। অর্থাৎ এদিন ব্যাংকে কোনো ধরনের লেনদেন হবে না। তবে ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে নিজেদের অর্থবছরের হিসাব চূড়ান্ত করার জন্য।