করোনা পরিস্থিতির জন্য সৌদি আরবে আটকে থাকা প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী ২৮ আগস্ট জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
পিপিই নিয়ে দুর্নীতি হত্যাকাণ্ডের শামিল বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আদানম গেব্রিয়াসুস। জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ধরনের দুর্নীতি গুরুতর অপরাধ।
ঢাকা-৫ ও নওগাঁ-৬ শূন্য আসনে উপনির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া পাবনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর।
দলের সভাপতি পদে ফিরতে অনীহা রাহুল গাঁন্ধির। গাঁন্ধি পরিবারের বাইরে গিয়ে দলকে ভাবতে হবে বলে জানিয়েছেন প্রিয়ঙ্কাও।
করোনা কালীন সময়ে গণপরিবহনে ৬০% যে ভাড়া বাড়ানো হয়েছিল তা কমিয়ে আগের ভাড়া বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।
আফগানিস্তানের বালখ ও কান্দুসপ্রদেশে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ১২৮ জনের প্রাণহানি ঘটেছে।
অবশেষে পরিবারের কাছে ফিরেছেন মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া প্রবাসী বাংলাদেশি রায়হান কবির। শনিবার (২২ আগস্ট) ভোরে তিনি নারায়ণগঞ্জ শহরে তার নিজ বাড়িতে ফেরেন।
করোনার কারণে ব্রিটিশ সরকারের ঋণের পরিমাণ দুই ট্রিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেছে।ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্স এ তথ্য জানিয়েছে।
নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে মোংলা বন্দরের পশুর চ্যানেল ও মোংলা নদীর পাড়ে নির্মিত পৌরসভার মেরিন ড্রাইভ সড়কটি চরম ক্ষতির ঝুঁকিতে রয়েছে।