আগামী ৬ জুলাই (সোমবার) থেকে সীমিত পরিসরে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা শনিবার (৪ জুলাই ) ঈশ্বরদী জংশনের উন্নয়ণমূলক কর্মকান্ডের খোঁজখবর নিতে এসে বলেছেন, করোনা ভাইরাস সনাক্তে পাবনাতে ৩ টি পিসিআর ল্যাব স্থাপনের চেষ্টা চলছে।
শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে শনিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর আলম (৫০) তেলকুপি লম্বাপাড়ার আইনাল হকের ছেলে।
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।
“মুজিববর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পুরান ঢাকার ওয়ারী ২১ দিনের জন্য লকডাউন করা হয়েছে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মিশরের কায়রোতে আটকে পড়া ৪১ বাংলাদেশি দেশে ফিরেছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ওয়ারী এলাকায় শনিবার সকাল থেকে ২১ দিনের জন্য লকডাউন কার্য়কর করা হচ্ছে। এই এলাকায় কোভিড-১৯ সংক্রমণের হার বেশি হওয়ায় ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে সপ্তাহে নতুন করে করোনাভাইরাস আক্রান্তদের র্যাংকিংয়ে শুক্রবার বাংলাদেশ ৮ম স্থানে উঠে এসেছে।