সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তার জোরদারকরণ এবং প্রযুক্তিভিত্তিক তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’।
দেশের উৎপাদনশীলতা বাড়াতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতাধীন বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের ‘ওভারল্যাপিং’ বন্ধের তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
দেশের পুঁজিবাজারকে প্রাতিষ্ঠানিক (ইনস্টিটিউশনাল) ভিত্তিতে রূপান্তর এবং সম্পূর্ণ পেপারলেস করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রাজধানীর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে সরু চাল নাজিরশাইল ও মিনিকেটের দাম বেড়েছে। এছাড়া, খোলা সয়াবিন, পাম অয়েল ও সুপার পাম অয়েলের দামও বাড়তি। তবে ভোক্তাদের জন্য স্বস্তির বিষয় হলো: একই সময়ে বাজারে পেঁয়াজ, রসুন ও ব্রয়লার মুরগির দাম কমেছে।
কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সাধারণ মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের সময় নজিরবিহীন ঘটনা ঘটেছে। দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা পাইকের মৃত্যু হয়নি। পরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় বুধবার রাত ৮টায় ন্যাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউশনে পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়। ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন টেনেসির গভর্নর বিল লি।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামী বছরের ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে লিটন কুমার দাসের দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসরের গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি।
বাংলাদেশকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে ইংল্যান্ডের পাশাপাশি রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাছাইপর্ব পেরিয়ে একটি দলও এই গ্রুপে যুক্ত হবে, যাদের আপাতত ‘কোয়ালিফায়ার বি’ নামে রাখা হয়েছে।
বান্দরবানে খরস্রোতা সাঙ্গু নদী থেকে পানি তোলার জন্য বসানো পাম্পের পাইপ লাগানোর সময় স্রোতে ভেসে নিখোঁজের দুদিন পর শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নুরুল আলম (৫২)। বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় সাঙ্গু নদীর পাইনছড়া মুখ এলাকায় লাশটি পাওয়া গেছে।
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. মহসিনের সঙ্গে শীর্ষ কিশোর গ্যাং লিডার ইমরান হোসেন ওরফে রতনের একটি ফোনালাপ ফাঁস হয়েছে।