চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আছিফ চৌধুরী।
এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের দীঘিপাড় গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও শালিসি ব্যক্তিত্ব ইউনুস মিয়া (৭৪) মৃত্যুবরণ করেছেন।
রংপুর-ঢাকা মহাসড়কের পাশে পড়েছিল অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ। সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
দেশে গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। চলতি মাসে ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপ। বৃষ্টি ও পরিবর্তিত আবহাওয়া পরিস্থিতি জটিল হওয়ার কথা জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৭৬১ জন। গত বছরের একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৮ হাজার ২২৮ জন। অর্থাত্ এক বছরের ব্যবধানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে ৭২ শতাংশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি ইউরেনিয়াম রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে।
শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে রাশিয়া থেকে একটি জ্বালানিবাহী কার্গো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তিন মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে খুঁজেছেন পথে পথে। রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজার, আত্মীয়ের বাড়ি, অচেনা শহরের অলিগলি কোথায় যাননি তিনি! চোখের সামনে বারবার ভেসেছে প্রিয়তম স্ত্রীর মুখটি। কখনো মনে হয়েছে, এই বুঝি কোথাও দেখা মিলবে। আবার কখনো দীর্ঘ অপেক্ষার ভারে ম্লান হয়েছে সব আশা।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ‘অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার জুমার নামাজের আগে বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।