টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে আইফোন, কাপড়চোপড় ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুৎচালিত পানির মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হাসান (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
অক্টোবরের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতে পা রাখছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে শুরু হওয়া এই সফরে পরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও অংশ নেবে তারা। সূচির পাশাপাশি এবার ভেন্যুগুলোও স্পষ্ট হয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি বিল আইনে পরিণত হয়েছে।
সিরাজগঞ্জে মহাসড়কের বাসে তল্লাশি চালিয়ে ৯৪টি চোরাই মোবাইল ফোনসহ (অ্যান্ড্রয়েড) আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে শ্যামলী পরিবহনের একটি বাসে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সংকট সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় চোখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের নবম দিনের কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মাগুরা শালিখা উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির এক গ্রাহকের প্রায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার অস্বাভাবিক বিল আসার ঘটনায় আড়পাড়া শাখার উপ মহাব্যবস্থাপক রেজাউল করিমকে সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটি দেওয়া হয়েছে। এছাড়া মিটার রিডার তোরাব আলী, বিল সুপারভাইজার সিমা রানী রায়, বিলিং সহকারী সোমা রানী ঘোষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আমার লাশের ওপর দিয়ে হলেও ফুটপাত দখলমুক্ত হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতা ও এসআইআর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দিল্লিতে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে তিনি এসব অভিযোগ করেন।