পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিলের ঘটনায় ৩ কর্মকর্তা সাসপেন্ড, ডিজিএমকে শোকজ
সংগৃহীত ছবি
মাগুরা শালিখা উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির এক গ্রাহকের প্রায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার অস্বাভাবিক বিল আসার ঘটনায় আড়পাড়া শাখার উপ মহাব্যবস্থাপক রেজাউল করিমকে সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটি দেওয়া হয়েছে। এছাড়া মিটার রিডার তোরাব আলী, বিল সুপারভাইজার সিমা রানী রায়, বিলিং সহকারী সোমা রানী ঘোষকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোহাম্মদ মোহাম্মদ মহিতুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের ভুক্তভোগী গ্রাহক মোছা. আলেয়া খাতুনের বাড়ির বিলে এমন অসঙ্গতি দেখা যায়। তার প্রকৃত বিল ছিল এক হাজার নয় শ ৬৩ টাকা কিন্তু পল্লী বিদ্যুতের বিল সংশ্লিষ্টদের ভুলের কারণে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল প্রদর্শিত হয়। যা সামাজিক যোগাযোগ ও গণ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মাগুরা মাগুরা পল্লী বিদ্যুৎ শালিখার আড়পাড়া শাখার উপ ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘উনার মিটারটি বদল করা হয়েছে। অনুমোদিত লোডিং-এর ঘরে ৪২ এর বদলে অসাবধানতাবশত সিল নম্বর ১১ ৪৯ ২৭ ৬৫৮ ৬৫৮ বসে। আসলে যেখানে বসবে ৪২। ফলে মিটারের প্রতি কিলোওয়াট এর ডিমান্ড চার্জ ২ টাকা হিসাবে ২ কিলোওয়াটে ৮৪ টাকা হয়।
সেখানে একটি বৃহৎ সংখ্যার সিল নম্বর বসে যাওয়ায় ৫% ভ্যাটসহ এই বিল দাঁড়িয়েছে।’