বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত একটি পদে ১৬তম গ্রেডে ২৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাত ১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন আজ বুধবার। সকাল ১০টায় সংসদ ভবনে শপথকক্ষে তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন এখন পর্যন্ত বিদ্যমান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
কুকুর হত্যা ও এর মাংস বেচাকেনা নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে দক্ষিণ কোরিয়া। ২০২৭ সালের মধ্যেই সেখানে কুকুরের মাংস ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নওগাঁর রানীনগরে গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে মঙ্গলবার বিকেলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আবারো কেবিনে আনা হয়েছে।
দেশে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ২২ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভিনদেশি শক্তির কাছে মাথা নত করে নয়, স্বাধীন বাংলাদেশের মানুষ আজ বিশ্বের বুকে গর্বের সঙ্গে মাথা উঁচু করে চলছে সেটাই আওয়ামী লীগ সরকারের পরম পাওয়া।