জাতিসংঘ দিবস আজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শান্তি প্রতিষ্ঠার জন্য গঠিত ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আজকের এই দিনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে জাতিসংঘ।
- ভেদরগঞ্জে মাদকবিরোধী বার্তা নিয়ে ৬ কিমি ম্যারাথন
- * * * *
- চট্টগ্রামে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে সপ্তম জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত
- * * * *
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২
- * * * *
- রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- * * * *
- শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
- * * * *
যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশার কারণে প্রায় দেড় শতাধিক গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাত জন নিহত এবং দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।
বিশ্বকাপের মঞ্চে আজ নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পয়েন্ট টেবিল এবং খেলার ধারা বিবেচনায় এই ম্যাচে জয় ব্যতীত বিকল্প ভাবছে না টাইগাররা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময়য় দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ‘হামুন’ আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। চট্টগ্রাম ও পায়রা বন্দরে ৭ নম্বর, কক্সবাজার ৬ ও মোংলা বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
বিশ্বকাপে টিকে থাকার মিশনে বাংলাদেশের চ্যালেঞ্জ এবার দানবীয় ব্যাটিং দল দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখতে জয় চাই টাইগারদের।
ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে গড়াবে ম্যাচটি।
দ্বীপ ভূখণ্ড তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের জেরে রাজধানী তাইপেইয়ের ভবনগুলো কাঁপলেও এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গোপালগঞ্জের সদর উপজেলায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আগামী ২৮ অক্টোবর রাজধানীর মহা সমাবেশে সহিংসতা এড়িয়ে বিশাল শোডাউন করতে চায় বিএনপি।
সেই লক্ষ্যে চলমান কর্মসূচি সাজিয়েছে দলটি। তাইতো চলমান যুগপৎ আন্দোলনের অন্যতম সঙ্গী গণতন্ত্র মঞ্চের
সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
সতর্ক সংকেত জারি হওয়ায় বৈরী আবহাওয়ার কারণে প্রশাসন পর্যটকদের সোমবার বিকেলের মধ্যে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ ছাড়ার নির্দেশনা দেয়। কিন্তু তা তোয়াক্কা না করে সেন্টমার্টিন দ্বীপ ছাড়েননি আড়াই শতাধিক পর্যটক।