প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত রিসেপ তাইয়িপ এরদোয়ান।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য নন্দিত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) এবং সাবেক প্রতিমন্ত্রী, পঞ্চম ও সপ্তম জাতীয় সংসদে রাজশাহী-২, অষ্টম জাতীয় সংসদে রাজশাহী-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. কবীর হোসেনের মৃত্যুতে আজ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশনের শুরুতে সভাপতিমন্ডলী মনোনয়ন দেয়া হয়েছে।অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের কার্যপ্রণালী বিধির ১২ (১) বিধি অনুযায়ী সভাপতিমন্ডলীর নাম ঘোষণা করেন।
দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১০৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৪৬ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৯ হাজার ৩৪৭ জনে পৌঁছেছে।
একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বিকেল ৫টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ‘সহকারী পরিচালক’ (এডি) পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ০৬ জুলাই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে গিয়ে শেখ আবু হানিফ নামের এক উপজেলা সমাজসেবা কর্মকর্তা (বিসিএস) আটক হয়েছেন। প্রথমে নিজের পরিচয় গোপন করলেও গতকাল মঙ্গলবার রাতে ৭ ঘণ্টা জিজ্ঞেসাবাদ শেষে এ তথ্য বের হয়ে আসে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরেকজন। বুধবার সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বোদা উপজেলার বাসিন্দা।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২