তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্মার্ট বাংলাদেশ ও মানবিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করছে।
প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেয়ার অভিযোগে গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আরো তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
আগামী নির্বাচন একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে দলটির কেন্দ্রীয় নেতারা।
ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বসুন্ধরা ম্যাজেস্টি' মোংলা বন্দরে ভিড়েছে।
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগ নেতাকর্মীদের হেনস্তার শিকার হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকা ও নিউজজোনবিডির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুদ্র ইকবাল।
বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিয়ন কয়লা সংকটের অভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ৫ দিন ধরে বন্ধ রয়েছে। ডলার সংকটের কারণে কয়লা আমদানির বিল পরিশোধ করতে পারছে না বাংলাদেশ।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড। ‘সিনিয়র ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৪ জুন।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কসোভোয় বিক্ষোভকারীদের হামলায় ন্যাটো শান্তিরক্ষী বাহিনীর অন্তত ২৫ আহত হয়েছেন।জানা গেছে, মেয়র নির্বাচনকে কেন্দ্র করে কসোভোয় সার্বদের সঙ্গে আলবেনিয়ানদের সংঘাত হয়। এ সময় রাস্তায় নামে ন্যাটোর শান্তি বাহিনী।
সুবিধা আর ছাড় দেয়ার পরও ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, দেশে মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি ৮০ লাখ টাকা।