নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেফতার করেছে বিজিবি।
ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন দুই বন্ধু। সেখানেই রহস্যজনক ভাবে মৃত্যু হয় এক বন্ধুর। পরে শরীরে মেলে ভয়ঙ্কর বিষ সায়ানাইড। কে মারল? তদন্তে নেমে অবাক পুলিশ। একের পর এক ১১ জনকে বিষ দিয়ে খুনের অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। সকলেই ছিলেন তার বন্ধু। মহিলা বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের দ্বিতীয় ধাপে (আজ) শুক্রবার ওয়াশিংটনের উদ্দেশে টোকিও ত্যাগ করবেন।
যুক্তরাষ্ট্রের নামকরা টেলিভিশন টকশো উপস্থাপক জেরি স্প্রিংগার শিকাগো শহরে নিজ বাড়িতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
সব ক্ষেত্রে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৮ এপ্রিল) ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান।
আগামী ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও।
ক্ষমতা দখলের লড়াইয়ে তীব্র শংঘর্ষ চলছে আফ্রিকার দেশ সুদানে। দেশটির সেনবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে চলছে যুদ্ধ। এরই মধ্যে আটকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। খাবার ও পানি সংকটে মানবেতর সময় পার করছেন তারা।
চলমান আইপিএলে হ্যাটট্রিক জয়ের পর অবশেষে থামল চেন্নাই সুপার কিংসের জয়রথ। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে আইপিএলের সর্বোচ্চ দলগত ইনিংস গড়ার রাতে মহেন্দ্র সিং ধোনির দলকে ৩২ রানে হারিয়েছে রাজস্থান। দারুণ এই জয়ে টানা দুই ম্যাচ হারের পর আবারও জয়ে ফিরলেন সাঞ্জু স্যামসনরা।
চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদ। ১৯০ কেন্দ্রে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুস সামাদ (মোমবাতি) পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট।
মাগুরা জেলা বিএনপির ২৪ নেতাকর্মীকে আজ বিস্ফোরক মামলায় জেলহাজতে পাঠিয়েছেন মাগুরা জেলা ও দায়রা জজ। বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মী আদালতে আত্মসমার্পণ করলে ৬ জনের জামিন মঞ্জুর করে বাকি ২৪ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।