চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল। এ পরীক্ষার জন্য আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ‘গ্যাসের গন্ধের’ খবরে আতঙ্কিত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
গত শনিবার থেকে মেঘ আর বৃষ্টির দাপটে সারাদেশ থেকে দাবদাহ অনেকটা বিদায় নিয়েছে। এখন শুরু হচ্ছে কালবৈশাখীর দাপট। এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্ত। ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব নদীবন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত।
ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ উভয় পক্ষের কমপক্ষে ১৪ জন আহত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মে বিশ্বব্যাংক ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন।
বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রথম কিস্তির ব্যবহার এবং দ্বিতীয় কিস্তি দেয়ার বিষয়ে আলোচনা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি দল আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছে।
পবিত্র ঈদুল ফিতরে প্রবাসী বাংলাদেশীরা বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ৯৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ রেমিট্যান্স হিসেবে দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ৬০০ কোটি টাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় সংঘাত এড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিষ্পত্তি হবে।
বাংলাদেশ সোমবার আনুষ্ঠানিকভাবে তার 'ইন্দো-প্যাসিফিক রূপরেখা' ঘোষণা করেছে। রূপরেখায় বলা হয়েছে, বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশ হিসেবে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি আধুনিক, জ্ঞান-ভিত্তিক, উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য রাখে। এক্ষেত্রে দেশের ভিশন ২০৪১
নেত্রকোনা সদর উপজেলায় মাছবাহী একটি পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করা হয়েছে।