ঈদ উপলক্ষে গত ১৯ এপ্রিল থেকে ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সেই ছুটি শেষ হচ্ছে আজ রবিবার (২৩ এপ্রিল)। ফলে টানা পাঁচদিনের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
খলিস্তানি নেতা অমৃতপাল সিংহকে গ্রেপ্তার করল মোগা পুলিশ। পঞ্জাবের মোগা শহরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকটি সূত্রের দাবি, অমৃতপাল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তার পর তাকে গ্রেপ্তার করা হয়।
শক্তিশালী দুই ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। যার মাত্রা ছিল ৬ দশমিক ১ পর্যন্ত। রোববার সকালে ভূমিকম্প দুটি ইন্দোনেশিয়ার কেপুলুয়ান বাতুতে আঘাত হানে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় তিনি অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে র্যাংগস মটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র ম্যানেজার-এজিএম’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের চার জেলায় পাঁচজন খুন হয়েছেন। শনিবার পৃথক পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। এদিকে ঈদুল ফিতরের দিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গোপালগঞ্জের কোটলীপাড়ার ঘাঘর বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিভাবে বা কোন দোকান থেকে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি. বেগে বৃষ্টি বা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঈদের প্রথমদিন পেরিয়ে গেলেও ঘরমুখো মানুষের ভিড় কমেনি। ছুটি উদযাপনে কেউ একা, কেউ বা সপরিবারে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদযাত্রায় ঢাকা ছেড়েছেন ৮৫ লাখ ৫২ হাজার ২৪০ জন মোবাইল সিম ব্যবহারকারী। শুক্রবার (২১ এপ্রিল) পর্যন্ত ৪ দিনের এ হিসেব দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।