মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহের প্রথম দিকে দ্বিতীয় মেয়াদে তার দীর্ঘ প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে পারেন। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) ভোর থেকে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।
দেশের বিভিন্ন স্থানে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই নদীবন্দর ভেদে দুই নম্বর ও এক নম্বর সতর্কতা সংকেত তোলা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মৌলভীবাজারে বৃষ্টির সঙ্গে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। ঝড়ে গাছ পড়ে দুজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাদের একজন রনি আহমেদকে (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। সিনেমাটির টিজার ও প্রথম গান মুক্তির পর থেকে বেশ আলোচনায় রয়েছে তপু খান পরিচালিত এই ছবি।
ময়মনসিংহের প্রায় দুই হাজার স্থানে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের নামাজ। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়।
পবিত্র শাওয়াল ১৪৪৪ হিজরি মাসের চাঁদ দেখা নিয়ে অগ্রীম, বিভ্রান্তিকর এবং এখতিয়ার বহির্ভূত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
সারা দেশে তীব্র গরম পড়েছে। প্রতি বছরই এ সময় ফুড পয়জনিংয়ের কারণে ডায়রিয়ার রোগী বাড়ে। ফুড পয়জনিং মূলত খাবার থেকেই হয়। ফলে বমি বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেয়।
আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশ।বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা আগামী জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাব।’
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।