আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। সিলেটে দুপুর ২টায় শুরু হবে মাচটি।
- দক্ষিণ সুদানে প্রথম নির্বাচন আবারও পেছাল, নতুন তারিখ ১১ ফেব্রুয়ারি
- * * * *
- নওগাঁয় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা
- * * * *
- জান্নাতে প্রবেশের সহজ কয়েকটি আমল
- * * * *
- ইরাকে তেল চোরাচালানের অভিযোগে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাসহ বরখাস্ত ৯
- * * * *
- চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৭
- * * * *
রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ার বিষয়ে সোমবার যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের বলেন, ‘এটি শুধু প্রতিবেশী রাশিয়া এবং ইরানের জন্য নয় বরং গোটা বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হওয়া উচিত।’
ঊর্ধ্বমুখী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে আরও বেশি পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ করছে মিশর। এজন্য নতুন ভিসা ঘোষণা করেছে দেশটি।
ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের রেশ এখনও পুরোপুরি কাটেনি। এর ধারাবাহিকতায় সাগরিকায় আইরিশদের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করেছে টাইগাররা। এবার সাকিব আল হাসানের দলের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার।
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত ১৭ বাংলাদেশির অবস্থাও গুরুতর।সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ২০ জনের মধ্যে ৮ জন বাংলাদেশী বলে জানিয়েছেন সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রত্যেক নির্বাচনী আসনে একজন করে রিটার্নিং অফিসার নিয়োগের বিধান রেখে ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন, ২০২৩’ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বর্তমানে জাতীয় নির্বাচনের সময় প্রত্যেক জেলায় একজন করে রিটার্নিং অফিসার থাকেন।
গ্যাং তৈরি করে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে নানা অপকর্ম করার অভিযোগে ‘প্রলয় গ্যাংয়ের’ দুই সদস্যকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে গত বছরের নাশকতার বিষয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়ে মস্কোর একটি খসড়া প্রস্তাব সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রত্যাখ্যান করেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১৪ জনে। এ সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।