করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৪৪১ জনে।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে নবনিযুক্ত দুই সদস্য আজ শপথ নিয়েছেন।সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ তাদের শপথ পড়ান।
রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে।
পৌষ মাসের শীতের প্রকোপের মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
মেহেরপুর ও নওগাঁ জেলায় নতুন দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনে আলাদা দুটি বিল আজ মঙ্গলবার জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।
বরগুনার পাথরঘাটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বলেশ্বর নদের সুন্দরবন অংশে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে নিখোঁজ বায়জিদ (১৭) নামের জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। অপর জেলে ইউসুফ বেপারির (২২) খোঁজ এখনো পাওয়া যায়নি।
রাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন।
ইউনিভার্সিটি, মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব শাজাহানপুর (UMESAS),বগুড়া এর আয়োজনে সম্প্রতি শিক্ষার্থীদের 'মানসিক স্বাস্থ্য ও ক্যারিয়ার গাইডলাইন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময় নতুন করে ২১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
রাঙ্গামাটির কাউখালীর পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টার (পিএসটিএস) এ বার্ষিক ফায়ারিং প্রশিক্ষণের সময় একজন নারীসহ তিন পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বেতবুনিয়ায় এই ঘটনা ঘটে।