‍

গাজীপুরে পরিবেশ ছাড়পত্রহীন ডায়িং-ওয়াশিং কারখানা বন্ধে হাইকোর্টের রুল

গাজীপুরে পরিবেশ ছাড়পত্রহীন ডায়িং-ওয়াশিং কারখানা বন্ধে হাইকোর্টের রুল

গাজীপুরের পরিবেশ ছাড়পত্রবিহীন ডায়িং ও ওয়াশিং কারখানা কেন বন্ধ করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।একইসঙ্গে ৬০ দিনের মধ্যে ছাড়পত্রবিহীন এমন কারখানার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আজও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কুমিল্লায় ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। টেকনাফে গতকাল ২৭ মিলি মিটার বৃষ্টি হয়েছে।

বিইআরসি ছাড়াই জ্বালানির মূল্য নির্ধারণ করবে সরকার

বিইআরসি ছাড়াই জ্বালানির মূল্য নির্ধারণ করবে সরকার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অধ্যাদেশ-২০২২-এর একটি সংশোধনী অনুমোদন করেছে মন্ত্রিসভা। যাতে কমিশনের গণশুনানি এবং সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে বিশেষ পরিস্থিতিতে নিজস্বভাবে জ্বালানি শুল্ক নির্ধারণের ক্ষমতা সরকারকে দেয়।

ইথিওপিয়ার টিগ্রায় অঞ্চলে যুদ্ধবিরতির পর লুণ্ঠনের খবর

ইথিওপিয়ার টিগ্রায় অঞ্চলে যুদ্ধবিরতির পর লুণ্ঠনের খবর

প্রত্যক্ষদর্শী ও ত্রাণকর্মীরা জানিয়েছে , ইথিওপিয়ার ফেডারেল সামরিক বাহিনীর মিত্ররা টিগ্রায়ে সম্পত্তি লুণ্ঠন এবং ব্যাপক ধরপাকড় করছে।যুদ্ধরত দলগুলো একটি যুদ্ধবিরতিতে স্বাক্ষর করার তিন সপ্তাহেরও বেশি সময় পরে, কথিত নৃশংসতা সম্পর্কে নতুন করে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮৭.৪৪ শতাংশ

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮৭.৪৪ শতাংশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে চলতি বছর পরীক্ষার গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। যা গত ছিল ৯৩ দশমিক ৫৮। এর আগে ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ।

মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরে আরো একটি জাহাজ

মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরে আরো একটি জাহাজ

মেট্রোরেল প্রকল্পের মালামাল নিয়ে আরো একটি বিদেশী জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।রোববার (২৭ নভেম্বর) বিকেলে এসপিএম ব্যাংকক নামের ওই জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে। জাপান থেকে আমদানি করা মেট্রোরেলের এটি ১৩তম চালান।

বিশ্ব শান্তির জন্য উত্তর কোরিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক চীন

বিশ্ব শান্তির জন্য উত্তর কোরিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক চীন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বলেছেন, বেইজিং বিশ্ব শান্তির জন্য পিয়ংইয়ংয়ের সাথে কাজ করতে ইচ্ছুক।