স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকার পল্টন এলাকায় বিএনপিকে সমাবেশ করার আনুষ্ঠানিক অনুমতি এখনো দেয়া হয়নি।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচনের আগে কোনো সংলাপ হবে না বলে ইঙ্গিত দিয়ে বলেছেন, যেকোনো দল চাইলেই নির্বাচনে অংশ নিতে পারে।
উগান্ডা ইবোলা রোগ বিস্তার রোধে শুক্রবার দেশব্যাপী স্কুল বন্ধ করে দিয়েছে। তবে দেশের স্বাস্থ্যমন্ত্রী এএফপিকে জোর দিয়ে বলেছেন যে নতুন করে ওই রোগে সংক্রমণের সংখ্যা হ্রাস পেয়েছে।
চীন একক আরো একটি দিনে রেকর্ড সংখ্যক কোভিড-১৯ সংক্রমণের খবর দিয়েছে। শুক্রবার থেকে দেশজুড়ে শহরগুলো প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের ব্যবস্থা নিচ্ছে এবং তা প্রয়োগ করছে।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ শনিবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
বড় জয় দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ডকে রুখে দিলো যুক্তরাষ্ট্র। আজ গ্রুপ-বি’র ম্যাচে ইংল্যান্ডের সাথে গোলশূন্য ড্র করে যুক্তরাষ্ট্র। এই ড্র’তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইংল্যান্ড। ২ ম্যাচে ইরানের ৩, যুক্তরাষ্ট্রের ২ ও ওয়েলসের ১ পয়েন্ট আছে। শেষ রাউন্ডের ম্যাচে নিশ্চিত হবে গ্রুপ থেকে শেষ ষোলোর টিকিট পাবে কোন দু’টি দল।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭টি বিদেশি ব্রাউনি প্যাঁচা জব্দ করা হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যায় আমদানি কার্গোতে অভিযান চালিয়ে এসব প্যাঁচা জব্দ করা হয়। পরে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ এনওসি বহির্ভূত হওয়ায় আমদানিকারকের বিরুদ্ধে মামলা ও বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯জন।
পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ পদে নতুন নিয়োগ অনুমোদন করেছেন। এর ফলে সেনাপ্রধান পদে লে. জেনারেল আসেম মুনির ও পরবর্তী জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে লে. শাহির শামশাদ মির্জার নিয়োগ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটল।