হোয়াইটপ্রিন্টের বদলে ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা হচ্ছে নিউজপ্রিন্ট কাগজে। রিসাইকলড পাল্প থেকে এসব কাগজ তৈরি করা হয়েছে। ফলে এসব বইয়ে জিএসএম, ব্রাইটনেস, ব্রাস্টিং ফ্যাক্টর, অপাসিটি কোনো কিছুই ঠিক নেই। বই দেখতে ঝাপসা, কাগজ খসখসে, ছাপা লেপ্টে গেছে।
এনসিটিবি
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী।
প্রতিবছরের মতো এবারও বাংলাদেশে পালিত হলো বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবস ‘গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে’।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন সচিব হিসেবে ইডেন মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাহতাব উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
একপক্ষের বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর অপরপক্ষের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়ে অসম্পূর্ণ তথ্য রয়েছে। লেখা হয়েছে পানি বিতরণ করতে করতে মুগ্ধ নিহত হয়েছেন। কিন্তু কীভাবে এই বীর নিহত হয়েছেন তার বিবরণ দেওয়া হয়নি।
বিগত দেড় দশক ধরে বই উৎসবের নামে অর্থের অপচয় হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান।
কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ধরনের ছুটি বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বছরের শুরুতে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। আর গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে। তবে আরও গ্রহণযোগ্য মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন করতে অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলন সংশ্লিষ্টদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. ফরহাদুল ইসলাম পদত্যাগ করেছেন। দ্বিতীয় মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার মাত্র ২২ দিনের মাথায় পদ থেকে সরে দাঁড়াতে হলো তাকে।