আজকাল নতুন স্মার্টফোন কিনতে গেলে ক্রেতারা সবচেয়ে বেশি খেয়াল করেন ফোনের ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচারের দিকে। বিশেষ করে বর্ষাকালে বা হঠাৎ বৃষ্টিতে বাইরে থাকলে ফোন ভিজে যাওয়ার ভয় থেকেই এই সচেতনতা।
ওয়াটারপ্রুফ
এখনকার বেশিরভাগ স্মার্টফোনেই 'ওয়াটারপ্রুফ' বা 'ওয়াটার রেজিস্ট্যান্ট' ট্যাগ দেওয়া থাকে। শব্দ দুটি কাছাকাছি হলেও প্রকৃত অর্থে এই দুইয়ের মধ্যে রয়েছে বড় পার্থক্য। অনেক সময় এই পার্থক্য না জানার কারণে ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে যায়