ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে পরিবর্তন এসেছে। স্থানীয় সরকার বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে প্রেষণে সংস্থাটির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।