দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি তার পথচলার পাঁচ বছরে দর্শকদের উপহার দিয়েছে ‘উনলৌকিক’, ‘সিন্ডিকেট’, ‘শাটিকাপ’, ‘অ্যালেন স্বপন’-এর মতো আলোচিত সিরিজ। ‘নেটওয়ার্কের বাইরে’, ‘উনিশ ২০’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’-এর মতো ফিল্ম দর্শকদের কাছে হয়েছে তুমুল জনপ্রিয়।