নারী শিক্ষাপ্রতিষ্ঠানে (গার্লস কলেজ) শিক্ষকতা করার কারণে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার শূন্য পদে নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন শহর শাখার আমির মো. এনামুল হক। সোমবার রাতে জেলা জামায়াতের এক বিজ্ঞপ্তিতে নেতৃত্ব পরিবর্তনের এই আনুষ্ঠানিক তথ্য জানানো হয়।
- জেনে নিন কলা দিয়ে সুস্বাদু বড়া পিঠা তৈরির রেসিপি
- * * * *
- প্রযুক্তির অপব্যবহারে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী
- * * * *
- নিবন্ধনকৃত গণমাধ্যমসমূহকে নীতিমালা মেনে চলার আহ্বান
- * * * *
- ত্রাণ বিতরণে অনিয়ম প্রশ্রয় দেয়া হবে না: ত্রাণমন্ত্রী
- * * * *
- এসডিজি বাস্তবায়নে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর
- * * * *
জামায়াত
লক্ষ্মীপুরের কমলনগরে আক্তার হোসেন মিলন নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জ জেলার ২ সদস্যকে (রুকন) বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে জাহিদ হাসান নামে এক জামায়াত নেতার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে এলোপাতাড়ি মারধর করে নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ৪ জুলাই (শনিবার) রাজধানী ঢাকার বাইরে দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য।
এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর সফলতা কামনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
দ্বিচারিক রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নৌরিন উর্মি। তিনি বলেছেন, ‘তারা (জামায়াত) দেশের যেকোনো রেভল্যুশনের ক্রেডিট নিতে চেষ্টা করে। লিখিত দলিল না থাকলে তারা বলত, দেশটাও তারা স্বাধীন করেছে।’
জামায়াত ছায়া সংসদ গঠন করেছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বললেন, ছায়া মন্ত্রিসভার সাংবিধানিক মর্যাদা না থাকলেও সারা বিশ্বে আছে। সময় হলেই এটি প্রকাশ করব।
২০২৪ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার।