মানুষ মাত্রই ভুল করে। কখনো না কখনো গুনাহে জড়িয়ে পড়ে। তবে আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন। কেউ নিজের ভুল উপলব্ধি করে আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে এলে, ক্ষমা প্রার্থনা করলে এবং সেই ভুল থেকে সরে আসার চেষ্টা করলে আল্লাহ তার তাওবা কবুল করেন।
তাওবা
ইবনু আবি মুলায়কাহ (রা.) থেকে বর্ণিত, দুজন নারী একটি ঘর কিংবা একটি কক্ষে সেলাই করছিল। হাতের তালুতে সুই বিদ্ধ হয়ে তাদের একজন বেরিয়ে পড়ল এবং অপরজনের বিরুদ্ধে সুই ফুটিয়ে দেওয়ার অভিযোগ করল।
মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যিনি জীবনের কোনো না কোনো পর্যায়ে গুনাহ বা ভুলের সম্মুখীন হননি। তবে ইসলামের সৌন্দর্য এখানেই যে এটি মানুষকে পাপের কারণে হতাশ হতে শেখায় না; বরং তাওবার মাধ্যমে মহান রবের সান্নিধ্যে ফিরে আসার আহ্বান জানায়।
মহান আল্লাহকে খুশি করার অন্যতম মাধ্যম তাওবা। তাওবার অর্থ হলো আল্লাহর দিকে ফিরে আসা। অর্থাৎ বাহ্যিকভাবে ও অভ্যন্তরীণভাবে আল্লাহ যে কাজ ভালোবাসেন তা পালন করা এবং বাহ্যিকভাবে ও অভ্যন্তরীণভাবে আল্লাহ যে কাজ অপছন্দ করেন তা ত্যাগ করা। তাই তাওবা শুধু গুনাহ ছেড়ে দেওয়ার নাম নয়।
জীবনের প্রতিটি মোড়ে মানুষ হোঁচট খায়, কখনো প্রবৃত্তির টানে, কখনো অজ্ঞতার অন্ধকারে। কিন্তু যে হৃদয় ভুল স্বীকারে লজ্জিত হয়, যে চোখ আল্লাহর দরবারে কান্নায় ভিজে যায়; সেখানেই ফুটে ওঠে মানবতার সবচেয়ে পবিত্র সৌন্দর্য।
গুনাহের জন্য অনুতপ্ত হয়ে, আল্লাহর দরবারে চোখের পানিতে ক্ষমা চাওয়া- এটাই প্রকৃত তাওবা। তাওবা হলো অন্ধকার পথ ছেড়ে আল্লাহর হেদায়াতের আলোয় ফিরে আসার নাম।
ভুল-শুদ্ধ মিলেই জীবন। ত্রুটিহীন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। জীবনচলার পথে নানা রকমের স্খলন হয়েই যায়। কখনো চেতনে কখনোবা অবচেতনে। তবে সত্যিকার মানুষ কখনো ভুল-ত্রুটিতে অটল ও অবিচল থাকতে পারে না।
মানুষ প্রতিনিয়ত গুনাহ করে—ইচ্ছায়, অনিচ্ছায় কিংবা শয়তানের প্ররোচনায়। এর মধ্যে কিছু গুনাহ রয়েছে, যা তাওবা ছাড়া মাফ হয় না। আবার কিছু গুনাহ এমনও রয়েছে, যা তাওবা-ইস্তিগফার ছাড়াও আল্লাহ তাআলা বিশেষ নেক আমলের বিনিময়ে মাফ করে দেন।
ইসলামের পরিভাষায় তাওবা হচ্ছে- বান্দা কৃত অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কাছে ইসতিগফার কামনা করত সত্য-সঠিক পথ তথা আল্লাহ ও তার রাসুলের বিধানের দিকে ফিরে আসা।
তাওবা শব্দটি এক মহান শব্দ। এর অর্থ খুবই গভীর। তাওবা এমন নয় যে মুখে শব্দটি বললাম অতঃপর পাপে লিপ্ত থাকলাম।