দিন দিন বাড়ছে হবিগঞ্জে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালের নির্ধারিত হাম ওয়ার্ডে জায়গা না পেয়ে রোগীদের হাসপাতালের মেঝে ও সিঁড়িতে চিকিৎসা নিতে হচ্ছে।
- নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে
- * * * *
- শ্রমজীবী মানুষের প্রাপ্য মজুরি নিশ্চিত করতে প্রস্তুত সরকার : মাহদী আমিন
- * * * *
- মেয়ের মরদেহ নিয়ে ফিরছিল পরিবার, পথেই খাদে অ্যাম্বুলেন্স
- * * * *
- রাবির হলে মশারির ওপর থেকে বিষধর সাপ উদ্ধার
- * * * *
- ভূমিধসের আশঙ্কায় জাপানে হাই অ্যালার্ট জারি
- * * * *
প্রকোপ
বর্ষার বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত জুলাই মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯৪ জন
বাগেরহাটে দিন দিন বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকদের আশঙ্কা, টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার এবং জনসচেতনতার অভাবে জেলায় ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে।
সিলেটে কমছে না হামের প্রকোপ। প্রতিদিনই নতুন রোগী এসে ভর্তি হচ্ছেন হাসপাতালে। ঘটছে মৃত্যুর ঘটনাও। এখনো সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় তিনশ’ শিশু চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জন সন্দেহভাজন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে জেলায় মোট ৭৭৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামের প্রকোপ বেড়েই চলেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ বাড়িয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলা হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে।
ঝালকাঠিতে হাম-রুবেলায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৮ জন শিশু এবং কাজল আক্তার (২০) নামে এক নারী রয়েছেন।
হঠাৎ করেই মোংলায় হামের প্রকোপ বেড়েছে, যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। গত এক সপ্তাহে এখানে অন্তত ১৭ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সেই সঙ্গে সম্প্রতি দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চাওয়া হয়েছে।