পাবনার মালঞ্চি ইউনিয়নে সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ৬ জন নিহতের ঘটনায় জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বজ্রপাত
সৌদি আরবের মদিনার আল-উলা এলাকায় খেজুরবাগানে কাজ করার সময় বজ্রপাতে বাংলাদেশি যুবক আবু বকর সিদ্দিকের (২৪) মৃত্যু হয়েছে।
বাগানে কাজ করার সময় মালয়েশিয়ায় বজ্রপাতে মো. হিরন মিয়া (৪০) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছেন।
অসময়ের বৃষ্টিতে বেসামাল গুজরাট। রোববার (২৬ নভেম্বর) রাজ্যটিতে অমৌসুমি বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাত এবং শিলাবৃষ্টির জেরে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
বরগুনায় বজ্রপাতে ওয়ারেস (৪৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিকেলে জেলার উপজেলার ঢলুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নীল বাজার এলাকায় বিষখালী নদীর তীরে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার লংগাইর ইউনিয়নের সতের বাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে সুহেল মণ্ডল (৪০) ও আকবর আলী মণ্ডলের ছেলে রাজিব মণ্ডল (৩৫)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত এক পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বরগুনার আমতলীতে নিজ জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে মোস্তফা বিশ্বাস বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নে বজ্রপাতে রসুল মিয়া রাসেল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা গ্রামে এ ঘটনা ঘটে।
কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে মো. আলম মিয়া (৫৬) এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার আকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।