বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠন করা জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরো সাত দিন বাড়ানো হয়েছে। তদন্ত কমিশনের মেয়াদ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল বুধবার এ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিডিআর
তিন দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। তার অংশ হিসেবে আজ (২ জুলাই) প্রকাশ করা হয়েছে জুলাইয়ের দ্বিতীয় পোস্টার।
বিডিআর হত্যাকাণ্ডের সময় চাকরিচ্যুত বাহিনীটির সদস্যরা আবারো আন্দোলনে নেমেছেন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিলেও দুপুরে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। তবে ঘণ্টাখানেক পর পুলিশ তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দিলে তারা জাতীয় জাদুঘরের সামনে গিয়ে অবস্থান নেন।
বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ জন।
আলোচিত পিলখানা বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কারাগারে আটক আরও ৪০ বিডিআর সদস্য জামিন পেয়েছেন।
বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে তদন্ত কার্যক্রমে সহায়ক তথ্য দিয়ে কমিশনকে সাহায্য করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আজ ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’। পিলখানায় বিডিআর সদরদফতরে হত্যাযজ্ঞের ১৬ বছর। বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা সংগঠিত বিদ্রোহ এবং হত্যাকাণ্ড।
চাকরিতে পুনর্বহালসহ ছয় দাবিতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে রওনা দিয়েছেন আন্দোলনকারী বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দিদের মুক্তিসহ ৬ দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।