আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির অধ্যায় শেষের পথে। বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছাড়া দলের ভবিষ্যৎ নিয়ে এবার কথা বলেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তার মতে, মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলে আর্জেন্টিনা দলে তৈরি হবে ‘বিশাল শূন্যতা’।
মার্তিনেজ
আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশে আসার কথা বেশ আগেই জানিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার তিনি জানালেন ঢাকা ও কলকাতায় আসার দিনক্ষণও।
কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি মোহনবাগান ক্লাবেও যাবেন। তবে তার আগে তিনি ঢাকা সফর করবেন।
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে ১০ দিন হয়ে গেছে। ৩৬ বছর পর আলবিসেলেস্তেদের শিরোপা এনে দেওয়ার অন্যতম বড় কারিগর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।