মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রকৌশলীকে অপহরণ, মুক্তিপণ আদায়ের পর উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রকৌশলীকে অপহরণ, মুক্তিপণ আদায়ের পর উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে কাজ শেষে ফেরার পথে বিজয় হোসেন (২৭) নামের এক সহকারী প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টার দিকে অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয় থেকে অজগর উদ্ধার, পাহাড়ে অবমুক্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয় থেকে অজগর উদ্ধার, পাহাড়ে অবমুক্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকা থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে পৌরসভার উত্তর জামালপুর এলাকা থেকে সাপটি উদ্ধার করে ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য।

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদলের ‘২ টাকায় ঈদ বাজার’

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদলের ‘২ টাকায় ঈদ বাজার’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী এক উদ্যোগে চট্টগ্রামের মিরসরাইয়ে অসহায় ও দুস্থদের জন্য বসানো হয়েছে ‘২ টাকায় ঈদ বাজার’। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে ছাত্রদলের উদ্যোগে মাত্র দুই টাকায় নতুন পোশাক কিনতে পেরে উচ্ছ্বসিত স্থানীয় অসহায় ও দুস্থ পরিবারগুলো।

চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগামী অজ্ঞাত গাড়ির ধাক্কায় দীপন চন্দ্র নাথ (৪২) নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। এসময় আরো এক পথচারী আহত হন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত দীপন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার হিরালাল চন্দ্র নাথের ছেলে।

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন লরি চালক

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন লরি চালক

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় লোহা বহনকারী লরি দুমড়ে মুচড়ে মহাসড়কের পাশে পড়ে লরি চালক নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাইয়ে বসতঘরে মিলল দশ পদ্ম গোখরা সাপের বাচ্চা

মিরসরাইয়ে বসতঘরে মিলল দশ পদ্ম গোখরা সাপের বাচ্চা

চট্টগ্রামের মিরসরাইয়ে বসতঘর থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর আব্দুল হাকিম মোল্লা বাড়ির দুলালের ঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধুম ইউনিয়নের ইয়ারহাট এলাকায় একটি বসতঘর থেকে একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়। বিষাক্ত পদ্ম গোখরা সাপ ও সাপের বাচ্চা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।