দিনাজপুরের মোহনপুর রাবার ড্যামে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় চিরিরবন্দর উপজেলা যুবলীগের সাবেক সভাপতির গাড়ি ভাঙচুর ও চিরিরবন্দর সরকারি কলেজে শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতিকে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলা মোহনপুর রাবার ড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।
ম্যুরাল
মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের পাশে থাকা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ম্যুরাল ভেঙে ফেলেছে ছাত্র জনতা।
জয়পুরহাটের পাঁচবিবিতে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তবে সেখানে জাতীয় চার নেতা ও সাতজন বীরশ্রেষ্ঠের ম্যুরাল অক্ষত রয়েছে।
রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছে দেওয়া হয়েছে। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় জনতা।বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী কলেজে শহীদ মিনার প্রাঙ্গণের এই আবক্ষ ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবিতে) মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ গুড়িঁয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
যশোর জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, যশোর পৌরসভায় নির্মিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মনিহার এলাকায় বিজয় স্তম্ভের প্রাচীরসহ অন্তত ৮টি নামফলক ভাঙচুর করেছে ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
ঝিনাইদহে রাত সাড়ে ১২টার সময় মুজিবের দুটি ম্যুরাল ভেঙে তাতে আগুন ধরিয়ে দেয় কোটা বৈষম্যবিরোধী ছাত্ররা।
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরায় খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর করছে ছাত্র-জনতা।বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে সেখানে।
মুজিববর্ষ উদযাপনে সারাদেশে ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। এতে খরচ ধরা হয় প্রায় ৪ হাজার কোটি টাকা। এ উপলক্ষে দুই বছর ছিল নানা জমকালো আয়োজন। বিপুল এই ব্যয়কে অপ্রয়োজনীয় ও অপচয় হিসেবেই দেখছে অন্তর্বর্তী সরকার।
শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীসহ সারা দেশে প্রায় দেড় হাজার ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য, ম্যুরাল ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর, অগ্নিসংযোগ ও উপড়ে ফেলা হয়েছে। এসব ভাস্কর্য ও ম্যুরালের বেশির ভাগই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধকেন্দ্রিক। ধ্বংস করা হয়েছে ময়মনসিংহের শশীলজের ভেনাসের মূর্তি, সুপ্রিম কোর্টের থেমিস ও শিশু একাডেমির দুরন্ত ভাস্কর্যটিও।