নরসিংদীর শিবপুরে ব্রিজের নিচ থেকে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কবির হোসেন (৩৫)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া নতুন ব্রিজের নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
শিবপুর
নরসিংদী শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৪৭ হাজার ৭৮৬ ভোট পেয়ে কাপ-পিরিচ প্রতীকের ফেরদৌসী ইসলাম বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের আরিফ উল ইসলাম মৃধা পেয়েছেন ৪৩ হাজার ৭৯ ভোট।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ব্যালটের মাধ্যমে আজ (২৯ মে) সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে অবাধ-সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে কমিশনের পক্ষ থেকে নেয়া হয়েছে সার্বিক ব্যবস্থা।
নকল, জাল ও ব্যান্ডরোলবিহীন বিভিন্ন নামে বিড়ি তৈরি করে নরসিংদীর হাট-বাজারগুলোতে বাজারজাত করে আসছে অসাধু ব্যবসায়ীরা।
প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ নরসিংদী জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন শিবপুরের মনিরুজ্জামান মনির।
নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।
নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদীর শিবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঈম (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই সময় টুটুল নামে আরও ১ জন আহত হয় গুরুতর আহত অবস্থায় টুটুলকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলায় ডাকাত সন্দেহে দুইজনকে গণপিটুনী দিয়ে হত্যা করেছে গ্রামবাসীরা। আজ বুধবার ভোররাতের দিকে উপজেলার মুরগীবের গ্রামে এই ঘটনা ঘটে।