বর্তমানে ভারতজুড়ে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল চলছে। নাম শুনে মনে হবে এটি কোনো প্রথাগত রাজনৈতিক দল। তবে আসলে এটি একটি ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের জন্ম হযেছে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে। আর প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ অনুসারী তৈরি হয়েছে।