সীমান্তবর্তী একটি উপজেলা সুলতানপুর। সীমান্তঘেঁষা হওয়ায় অঞ্চলটির বেশ কিছু মানুষ চোরাচালান থেকে শুরু করে নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। ছোট ছোট গ্যাংয়ে বিভক্ত হয়ে কাজগুলো করে তারা। আর এই গ্যাংগুলো নিয়ন্ত্রণ করে এলাকার ভদ্রবেশী কিছু মানুষ।
সুলতানপুর
পরিচালক সৈকত নাসিরের চলচ্চিত্র ‘বর্ডার’ নিয়ে জল ঘোলা কম হয়নি। সেন্সর বোর্ডের আপত্তির পর বেশ কিছু সংশোধনীসহ ছবিটির নামও পরিবর্তন করা হয়। রাখা হয় সুলতানপুর। পরে গেল বছরের শেষের দিকে আনকাট সেন্সর পায় ছবিটি।